সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আমার মতো নেতাদের শেষ করে দেওয়া হবে: আদালতে মির্জা আব্বাস

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার মির্জা আব্বাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়
ছবি: শুভ্র কান্তি দাশ

আদালতে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তাঁর মতো নেতাদের শেষ করে দেওয়া হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ একসময় রাজনৈতিক নেতাশূন্য হবে, যেদিন কোনো রাজনৈতিক নেতা থাকবে না।

বিস্তারিত পড়ুন...

বাংলাদেশে নির্বাচনের আগে হয়রানি, নির্বিচার গ্রেপ্তার, সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক

বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বিস্তারিত পড়ুন...

দেশে বসে অ্যামাজন, ওয়ালমার্টের কাজ করেন ফ্রিল্যান্সার মাহফুজুর, মাসে আয় ১০ লাখ টাকার বেশি

মো. মাহফুজুর রহমান

চাকরি করতেন একটি শিল্পগোষ্ঠীতে (গ্রুপ অব কোম্পানিজ)। চাকরিতে বেশ ভালো করছিলেন। দক্ষতা দেখিয়ে পদোন্নতি ও বেতন বৃদ্ধি—দুই-ই হচ্ছিল সমানতালে। সেই ভালো বেতনের চাকরি ছেড়ে দেন। শুরু করেন তথ্যপ্রযুক্তির ফ্রিল্যান্সিং। প্রথম কাজ পেতে বেশি সময় না লাগলেও একটি ভুলের জন্য গ্রাহককে ২ থেকে ৩ মাস প্রতিদিন ৫–৬ ঘণ্টা বিনা পারিশ্রমিকে কাজ করে দিতে হয়েছে। কিন্তু দমে যাননি কুষ্টিয়ার মো. মাহফুজুর রহমান। মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে প্রথম কাজে আয় করেন ১৫ মার্কিন ডলার। এখন ৩২ জনের একটি দল নিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গড়ে মাসিক আয় ১০ থেকে ১৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত মাহফুজুর রহমান মোট আয় করেছেন ৩ লাখ ৭০ হাজার ডলার।

বিস্তারিত পড়ুন...

বিক্ষোভে গুলি চালানো কি ছাত্রলীগ-যুবলীগ নেতাদের ‘অধিকার’

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে মাঠে নামেন আগ্নেয়াস্ত্র হাতে যুবলীগ নেতা আওলাদ হোসেন। তাঁকে গুলি ছুড়তেও দেখেন প্রত্যক্ষদর্শীরা। গত মঙ্গলবার ঢাকার মিরপুরের পল্লবী এলাকায়।

যেসব দেশের সঙ্গে গার্মেন্ট পণ্য রপ্তানিতে আমাদের প্রতিযোগিতা হয়, কখনো তাদের পেছনে ফেলে আমরা ১ নম্বরেও চলে যাই; সেসব দেশের তুলনায় এ দেশের পোশাকশ্রমিকদের বেতন-মজুরির তফাত দেখলে অবাকই করে।

বিস্তারিত পড়ুন ...

সারাকে নিয়ে আম্বানির অনুষ্ঠানে গিল, তবে কি...

শুবমান গিল ও সারা টেন্ডুলকার

ম্যাচটি খেলতে তিন দিন আগেই বলিউডের শহরে পা রেখেছে রোহিত শর্মার দল। স্বাভাবিকভাবে দলের সঙ্গে মুম্বাইয়ে গেছেন শুবমান গিলও। তবে পরশু রাতে কিছু সময়ের জন্য রোহিত–কোহলিদের সঙ্গে একই হোটেলে ছিলেন না গিল। রোহিতের উদ্বোধনী সঙ্গী কার সঙ্গে ছিলেন, সেটা শিরোনাম পড়েই বুঝে ফেলার কথা—শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার।

বিস্তারিত পড়ুন...