ফুটবল বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। দেশের ফুটবলপ্রেমীদের মাঝেও শুরু হয়ে গেছে উৎসব। এই আনন্দকে বাড়িয়ে দিতে প্রথম আলো আয়োজন করেছে ‘ফুটবল সিগমা’। পাঠক–দর্শকেরা নির্ধারিত ওয়েবসাইটে বিশ্বকাপ চলাকালীন ৩৯ দিনই খেলতে পারবেন কুইজ। থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।
প্রতিদিন প্রকাশিত কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লিডারবোর্ডের মাধ্যমে শীর্ষ ১১ জনের প্রত্যেকে পাবেন বিকাশে ১ হাজার টাকা করে। তিন ধাপের (স্টেজ) এই কুইজ প্রতিযোগিতায় প্রথম ধাপ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী ২ জনের প্রত্যেকে একটি করে ইলেকট্রিক বাইক এবং দ্বিতীয় ধাপ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী ২ জনের প্রত্যেকে পাবেন একটি করে এলইডি টিভি। পুরো টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ পয়েন্টধারী একজন পাবেন আইফোন–১৭ প্রো ম্যাক্স।
কুইজে অংশগ্রহণের নিয়মাবলি
১. অংশগ্রহণকারীকে বাংলাদেশের নাগরিক, কমপক্ষে ১৮ বছর বয়সী এবং একটি যাচাইকৃত ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টধারী হতে হবে।
২. কোনো ধরনের মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা যাবে না।
৩. ক্যাম্পেইনের অংশগ্রহণের জন্য একজন ব্যক্তি শুধু একবারই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের সময় স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত ওটিপি (OTP) কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
৪. আয়োজক, বিকাশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো কর্মী ও নিকটাত্মীয়রা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না।
৫. কুইজ ক্যাম্পেইনটি মোট ৩৯ দিন (১১ জুন–১৯ জুলাই) চলবে।
৬. টুর্নামেন্ট স্টেজ ৩টি: স্টেজ–১: গ্রুপ পর্ব; স্টেজ–২: রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬; স্টেজ–৩: কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।
৭. কুইজ সম্পন্ন করার জন্য সময় সর্বোচ্চ ১ (এক) মিনিট। প্রতিটি সঠিক উত্তরের জন্য রয়েছে ১০ পয়েন্ট। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং নেই।
৮. ‘কুইজ খেলা শুরু করুন’ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সময় গণনা শুরু হবে।
৯. পুরো টুর্নামেন্টে (যেকোনো স্টেজে) প্রতিযোগীদের পয়েন্ট সমান হয়ে গেলে বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত।
১০. সর্বাধিক সঠিক উত্তর ও সর্বনিম্ন সময় (মিলিসেকেন্ড পর্যন্ত)—উভয়ের ভিত্তিতে ডেইলি র্যাঙ্কিং হবে।
১১. স্কোর নির্ধারণের ক্ষেত্রে শুধু ওয়েবসাইটের ব্যাকএন্ড সার্ভারে প্রদর্শিত সময় বিবেচনা করা হবে।
১২. একজন ব্যবহারকারী প্রতিদিন সর্বোচ্চ ৩ বার কুইজে অংশ নিতে পারবেন। এর মধ্যে সর্বোচ্চ স্কোরটিই কাউন্ট করা হবে।
১৩. লিডারবোর্ডে প্রতিদিনের অংশগ্রহণকারীদের তালিকা প্রদর্শিত হবে।
১৪. বিজয়ীর বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি ইনঅ্যাকটিভ বা ব্লক থাকলে পুরস্কার স্থগিত বা বাতিল বলে গণ্য হবে। পরে এ ব্যাপারে কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
১৫. কোনো যান্ত্রিক ত্রুটি অথবা ইন্টারনেট বিভ্রাটের জন্য কুইজের কোনো পয়েন্ট নষ্ট হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১৬. একটি ডিভাইসে একই সময়ে কেবল একটি অ্যাকাউন্টই লগইন রাখা যাবে।
১৭. কুইজসংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
বিস্তারিত জানতে এবং কুইজ খেলতে ভিজিট করুন।