ইউসিবি–ইস্টার্ন ইউনিভার্সিটি সমঝোতা চুক্তি

ইস্টার্ন ইউনিভার্সিটির সভাকক্ষে দুই পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়
ছবি: সংগৃহীত


ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। বুধবার ইস্টার্ন ইউনিভার্সিটির সভাকক্ষে দুই পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তির আওতায় ইউসিবির সব শাখা থেকে অনলাইনের মাধ্যমে রিয়েল টাইমে টিউশন ফি জমা দিতে পারবেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির পক্ষে উপাচার্য সহিদ আকতার হুসাইন ও ইউসিবির পক্ষে ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হাশিম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।