সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বিএনপি মানেনি। এ নিয়ে সরকারের অনুরোধও রাখেনি। জাতীয় ঐকমত্য কমিশনে বিষয়টি চূড়ান্ত হলেও বিএনপি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ভিন্নমত পোষণ করে। বিএনপি চায় নিম্নকক্ষে দলের আসনসংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষের আসন বণ্টন হোক। তবে জামায়াত ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে মত দেয়।