গাড়ির স্টিয়ারিং হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে গাড়ি চালিয়ে ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ পরিস্থিতি দেখেছেন তিনি
গাড়ির স্টিয়ারিং হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে গাড়ি চালিয়ে ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ পরিস্থিতি দেখেছেন তিনি

প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শনে দুই কর্মকর্তা বরখাস্ত

আজ শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে না জানিয়ে প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে হাতিরপুল, ফার্মগেটসহ কয়েকটি এলাকায় বর্জ্য জমে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।