
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে ‘চাঁদাবাজি’ বলতে নারাজ। তাঁর মতে, এ অর্থ সমঝোতার ভিত্তিতে আদায় হয় এবং কল্যাণে ব্যয় করা হয়। তবে এই টাকা বাড়তি কি না, সরকার তা খতিয়ে দেখবে। নতুন সরকার জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরানো, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ ও বিআরটি প্রকল্প পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।