সুজানা মনি
সুজানা মনি

সাহায্যের আবেদন

শিশু সুজানার হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার প্রয়োজন

দেড় বছরের শিশু সুজানা মনির হৃদ্‌যন্ত্রে ছিদ্র রয়েছে। তার জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। এ জন্য লাগবে কয়েক লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না।

সুজানা মনি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের সুজন ইসলামের মেয়ে। সুজন ইসলাম সামান্য বেতনে একটি দোকানে কাজ করেন।

সুজানা বর্তমানে ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবব্রত হালদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শিশুটির চিকিৎসায় তিন লাখ টাকার প্রয়োজন হবে উল্লেখ করে দেবব্রত হালদার প্রথম আলোকে বলেন, শিশুটির হার্টে ছিদ্র রয়েছে। জরুরি ভিত্তিতে তার হার্টে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য তাকে ঢাকায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সুজানার জন্য সাহায্য পাঠানো যাবে (বিকাশ ও নগদ) 01750454109—এই নম্বরে।