মানারাত ইউনিভার্সিটিতে ফার্মা অলিম্পিয়াড অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি অলিম্পিয়াড অনুষ্ঠিত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি অলিম্পিয়াড অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:বিভাগ ফার্মা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক নারগিস সুলতানা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফার্মেসি ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মুহাম্মদ রাকিব আল-মামুন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করীম, রিক্তা বানু ও মো. আহাদ আলী খান এবং প্রভাষক মেহেদী হাসান, নিলুফার সুলতানা ও ববি আক্তার বিথি, ফার্মেসি ক্লাবের প্রেসিডেন্ট আসিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।