সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আজই বিকেলে রাজধানীর গুলিস্তানের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন সকলের দৃষ্টি সেদিকে। সন্ধ্যায় এই বার্তা তৈরির সময় ১১ জনের নিহতের কথা জানানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারীরা জানাচ্ছেন। আজ দেশের রাজনীতি, অর্থনীতির খবরের পাশাপাশি ছিল আন্তর্জাতিক, বাণিজ্য ও ক্রীড়ার নানা প্রতিবেদন। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫

গুলিস্তানে বিস্ফোরণে নিহত মানুষের স্বজনদের কান্না। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: খালেদ সরকার


গুলিস্তানের ভবনে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  বিস্তারিত পড়ুন...

গুলিস্তানের ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে, হতাহতদের খুঁজছে ফায়ার সার্ভিস

ধ্বংসস্তূপের ভেতর উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা


দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা প্রথম আলোকে সন্ধ্যা পৌণে সাতটার দিকে বলেন, ‘আমরা একের পর এক আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাচ্ছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে হতাহতদের উদ্ধার করা।’  বিস্তারিত পড়ুন...

শবে বরাত উপলক্ষে বেড়ে গেল গরুর মাংসের দাম


রাজধানীর বিভিন্ন বাজারে আজ মঙ্গলবার প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাড়ামহল্লার দোকানে প্রতি কেজি গরুর মাংসের দাম উঠেছে ৮০০ টাকা। বিস্তারিত পড়ুন...

নিজেরাই বড় উৎপাদনকারী, তারপরও রুশ তেল কিনছে আমিরাত, সৌদি আরব

জ্বালানি তেল


রাশিয়ার ওপর এখন পশ্চিমা বিশ্বের অবরোধ রয়েছে এবং এই অবরোধের সঙ্গে মস্কো কীভাবে মানিয়ে নিচ্ছে, আরব আমিরাতের এই জ্বালানি তেল কেনা সম্ভবত তার একটি উদাহরণ। ইউক্রেনে হামলার পর অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে রাশিয়া। ওই হামলাকে রাশিয়া অবশ্য ‘বিশেষ সামরিক অভিযান’ হিসাবে বর্ণনা করে। বিস্তারিত পড়ুন...

তাসরিফ–ভক্তদের জন্য দুঃসংবাদ

তাসরিফ খান। ছবি: ফেসবুক


হাস্যোজ্জ্বল তাসরিফ খানের মনটা কিছুটা খারাপ। গতকাল গিয়েছিলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক তাঁর সামনে তেমন কিছু না বললেও মানসিকভাবে শক্তি জুগিয়েছেন। তাসরিফ বলেন, ‘মানসিকভাবে কিছুটা চিন্তিত রয়েছি। বিস্তারিত পড়ুন...