‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে নানা আয়োজনসহ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন ও অগ্রগতি তুলে ধরা হয়
‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে নানা আয়োজনসহ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন ও অগ্রগতি তুলে ধরা হয়

বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মাসব্যাপী আয়োজন

হার্টের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।

বিশ্ব হার্ট দিবসে উপলক্ষে রাজধানীর মাদানী অ্যাভিনিউর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন ও অগ্রগতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) মোহাম্মদ ইব্রাহিম এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ) হাসিনা বানু।

অনুষ্ঠানে মোহাম্মদ ইব্রাহিম বলেন, ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি প্রমাণ করে উন্নত মানের কার্ডিয়াক চিকিৎসাসেবা এখন দেশেই পাওয়া সম্ভব।

বিশেষ অতিথি হাসিনা বানু বলেন, ‘বাংলাদেশে হৃদ্‌রোগে আক্রান্তদের বেশির ভাগই বংশগত কারণে ঝুঁকিতে থাকেন। তাই চিকিৎসক হিসেবে এটা আমাদের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা এবং এমন উদ্যোগ নেওয়া, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম হৃদ্‌রোগের ঝুঁকি নিয়ে বেড়ে না ওঠে।’

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় ইউনাইটেড গ্রুপের অঙ্গীকার তুলে ধরেন।

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন বলেন, ২০২৬ সালে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, আর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কাজ করছে।