সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ ডিসেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

রওশন এরশাদ
ফাইল ছবি

‘খণ্ডিত জাতীয় পার্টি’ ও জি এম কাদেরের সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি অভিযোগ করেছেন, জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। বিস্তারিত পড়ুন...

একেকজনের সম্পদ বেড়েছে ২০০-৩০০ গুণ, কী করে সম্ভব: সুলতানা কামাল

‘আদিবাসী মানবাধিকার সুরক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন’ শিরোনামে সম্মেলনে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তন, আগারগাঁও, ঢাকা, ১২ ডিসেম্বর

দেশে মানবাধিকার পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। সম্প্রতি তথ্যমন্ত্রীর করা এক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তাঁদের নিজেদের সম্পদ কতখানি বেড়েছে আর কোন মানবাধিকারকর্মীর সম্পদ কতখানি বেড়েছে, সেই চ্যালেঞ্জ এখান থেকে করতে চাই।’ বিস্তারিত পড়ুন...

ট্রাম্প প্রেসিডেন্ট হলে ন্যাটোর কী হবে, শঙ্কায় ইউরোপীয়রা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র যেসব সামরিক জোটে রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাটো। ৭৪ বছর আগে গড়ে ওঠা এই জোটের সদস্য আটলান্টিক মহাসাগরের দুই পারের দেশগুলো। জোটে যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে। তবে এই ন্যাটো নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ নাখোশ। বিস্তারিত পড়ুন...

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত তৎপর, বাংলাদেশ কী করছে

ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্যটির রপ্তানির ওপর ২০২৪ সালের মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞার এই খবর পাওয়ার আগে বাংলাদেশের বাজারে ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা পর্যন্তও ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। নিষেধাজ্ঞার খবর আসার পর থেকে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়তে থাকে। শনিবার নাগাদ বেশির ভাগ বাজারে দেশি পেঁয়াজ ১৮০ থেকে ২০০ টাকায় আর আমদানি করা পেঁয়াজের দাম মানভেদে ১৬০ থেকে ১৯০ টাকায় উঠে যায়।
বিস্তারিত পড়ুন...

১৫ সেকেন্ডের পথে একাধিকবার আটকে গেলেন শাকিব খান, স্বপ্ন শত কোটির

ঢাকা শহরের ট্রাফিক জ্যাম ঠেলে ঢাকাই সিনেমার ‘কিং খান’পৌঁছালেন কারওয়ান বাজারের একটি পাঁচ তারকা হোটেলের বল রুমের সামনে। পাশের কক্ষে সংবাদ সম্মেলন। গাড়ি থেকে নেমে ঠিক ১০ সেকেন্ডের পথ। সেই পথেই যেতেই একাধিকবার আটকে যেতে হলো শাকিব খানকে। গাড়ির থেকে নামার পর হুমড়ি খেয়ে পড়লেন একদল সাংবাদিক ও শাকিব–ভক্তরা। বারবার থেমে যেতে হলো ঢালিউডের বীরদর্পে ছুটে চলা শাকিবকে। বিস্তারিত পড়ুন...