সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে: প্রধানমন্ত্রী

গণভবনে আজ এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়
ছবি: পিআইডি

ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপণ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ডিম নিয়ে শুরু করেছে। ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন ভালো থাকবে। বাজারের ওপর নির্ভরশীলতা কমায় দিব। সিন্ডিকেট এভাবেই ভেঙে যাবে।’ বিস্তারিত পড়ুন...

অক্টোবরেই আন্দোলনের পরিণতি দেখতে চায় বিএনপি

দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি এবং এর সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে। মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পল্টনে, ৩ জুলাই

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের পরিণতি দেখতে চায় বিএনপি। এমন চিন্তা থেকে যুগপৎ আন্দোলনকে অক্টোবরের মধ্যেই চূড়ান্ত ধাপে নিতে কৌশল ঠিক করছে দলটি। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এমন বার্তা দেওয়া হয়েছে সারা দেশে দলের নেতা–কর্মীদের।
বিস্তারিত পড়ুন...

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চীনের নাগরিক সহযোগীসহ গ্রেপ্তার

ধর্ষণ

চীনে নিয়ে যাওয়া ও বিয়ের কথা বলে কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাকার উত্তরা থেকে চীনের নাগরিককে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই চীনের নাগরিক হলেন জি সেন (৫৮)। তাঁর সহযোগী হীরা চাকমাকেও (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...

দিল্লিতে মুসলিম শিক্ষার্থীদের শিক্ষিকা বললেন, ‘তোমাদের পরিবার পাকিস্তানে চলে যায়নি কেন?’

ভারতের একটি শ্রেণিকক্ষ

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের পর এবার দিল্লির এক শিক্ষিকার বিরুদ্ধে শ্রেণিকক্ষে মুসলিমবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে করা অভিযোগে চার মুসলিম শিক্ষার্থী বলেছে, অভিযুক্ত শিক্ষিকা তাদের বলেছেন, ‘দেশভাগের সময় তোমাদের পরিবার পাকিস্তানে চলে যায়নি কেন?’
বিস্তারিত পড়ুন...

মেসির হাত ধরেই আসছে আরেক মেসি

বাবা লিওনেল মেসির সঙ্গে ছেলে থিয়াগো

বাবাকে অনুসরণ করে সন্তানের ফুটবলের পথে হাঁটার গল্পটা নতুন কিছু নয়। বাবা–ছেলের ফুটবলার হয়ে ওঠার এমন উদাহরণ অনেক আছে। কখনো বাবার ছায়ায় আড়ালে পড়ে যান ছেলে আবার কখনো বাবাকে ছাড়িয়ে নিজের নামেই খ্যাতিমান হয়ে উঠেন ছেলে। বাবা সিজার মালদিনির সাফল্যকে পেছনে ফেলে পাওলো মালদিনির কিংবদন্তি হওয়া কিংবা বাবা জিনেদিন জিদানের খ্যাতির আড়াল ভাঙতে না পারা এনজো জিদানের গল্পগুলো তো সামনেই আছে। সেই গল্পেই নতুন সংযোজন থিয়াগো মেসি। বিস্তারিত পড়ুন...