সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২১ আগস্ট, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সংবিধানের ওপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ

জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার কয়েকটি বিষয় নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের ওপরে স্থান পেতে পারে কি না, এমন প্রশ্ন তুলে দলটি বলেছে, জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া হলে খারাপ নজির তৈরি হবে। এ সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এমন বিধান রাখারও বিপক্ষে বিএনপি। বিস্তারিত পড়ুন...

ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। একই সঙ্গে একজন ইসলামি বক্তা। আগামী নির্বাচন, জোটের রাজনীতি, জামায়াতের সঙ্গে সম্পর্ক ও মতপার্থক্য, শাপলা চত্বর, বিয়ে, সোনারগাঁয়ের ঘটনা, আওয়ামী লীগের পতন থেকে বিএনপির শিক্ষা—এমন নানা বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। বিস্তারিত পড়ুন...

৪০০ কোটি টাকা দামে রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ

রাশিয়ায় তৈরি এমআই-১৭১ এ ২ মডেলের হেলিকপ্টার

রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিল জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। হেলিকপ্টার দুটির দাম ৪০০ কোটি টাকা, যার ২৯৮ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। কিন্তু রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এখন হেলিকপ্টার আনতে পারছে না বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরের জমি দখল করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের নির্মিত বাগানবাড়ি (বাংলো) এস্কেলেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কাউটাইল, কোন্ডা, কেরানীগঞ্জ, ২০ আগস্ট

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতীরের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানের প্রথম দিনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধভাবে নির্মাণ করা একটি বাগানবাড়ি (বাংলো) গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন...

ভুটানকে হারিয়ে সাফে স্বপ্নযাত্রা শুরু বাংলাদেশের মেয়েদের

বাংলাদেশের মেয়েদের গোল উদ্‌যাপন। আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়েই করেছে বাংলাদেশ। ভুটানকে হারিয়েছে ৩–১ গোলে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আলপি আক্তার। আরেকটি গোল এসেছে সৌরভী আকন্দের পা থেকে। বিস্তারিত পড়ুন...