
আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির বিশেষ 'মহিলা বাস' সার্ভিস চালু হচ্ছে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এবং নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে তাদের কর্মসংস্থান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এর উদ্বোধন করবেন।