শুভ সকাল। আজ ১২ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ভারত আবারও জানিয়ে দিল, বাংলাদেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক—এমনটাই তারা চায়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই কথা বলেন।
বিস্তারিত পড়ুন:
গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কর্ণফুলী কমিউটার’ নামের একটি ট্রেন ছিনতাইকারীদের কবলে পড়েছিল। জংশনের আউটার সিগন্যালে ট্রেন থামলে হঠাৎ বাইরে থেকে একের পর এক পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারও কারও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাগারে। বৃহস্পতিবার সেখানে তাঁর সঙ্গে দেখা করেছেন স্ত্রী বুশরা বিবি। এর এক দিন পরই বুশরার একটি ‘ব্যক্তিগত ডায়েরি’ সামনে এসেছে। তাতে উঠে এসেছে ইমরানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে তাঁর প্রভাব খাটানোর কথা।
বিস্তারিত পড়ুন:
মাগুরায় বিএনপির লোকজনের বিরুদ্ধে অভিযোগটি ভয়াবহ। কয়েক দিন আগে তাঁরা নাকি তাঁদের সমাবেশ থেকে পুলিশকে হত্যা ও গাড়ি ধ্বংসের উদ্দেশ্যে ককটেল ছুড়ে মেরেছেন। এই অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে, ২৮ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে, অজ্ঞাতনামা আসামি করেছে ২৫০ থেকে ৩০০ জনকে।
বিস্তারিত পড়ুন:
এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। গতকাল গুলশানে নিজ বাসভবনে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে আজ নাজমুল বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’
বিস্তারিত পড়ুন: