ফরিদপুরে আড়ংয়ের ২৬তম আউটলেট যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার আউটলেটটির উদ্বোধন করেন আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুই তলা বিশিষ্ট আউটলেটটিতে পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনা। আড়ংয়ের সাব–ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থের পণ্য পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকেরা ৫ হাজার টাকা কিংবা বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন। এর মাধ্যমে সারা বছর বিশেষ সুযোগ–সুবিধা উপভোগ করতে পারবেন তাঁরা। এছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর অন্তর্ভুক্ত সদস্যরা প্রতিটি কেনাকাটায় তিনগুণ পয়েন্ট অর্জন করতে পারবেন ৯ই ডিসেম্বর পর্যন্ত।