শুভ সকাল। আজ ২৬ সেপ্টেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর–১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের সকাল খুব সুন্দর। রোদ ওঠে ধীরে ধীরে, যেন নদীর জলে সোনালি রং মিশে যায়। পাখিরা ডাকে, বাতাসে ভেসে আসে কচি পাতার গন্ধ। কিন্তু এই সুন্দর সকালের মাঝেও কোথাও এক অদৃশ্য অন্ধকার লুকিয়ে থাকে—যেন শহরের ব্যস্ত রাস্তায় কোনো পুরোনো ভবনের ভেতরে জমে থাকা ধুলা। সেই অন্ধকারের নাম দুর্নীতি। বিস্তারিত পড়ুন...
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ আয়োজন করা হয়। কে ছিলেন না এই নৈশভোজে। প্রযুক্তিজগতের বাঘা বাঘা ব্যক্তিত্ব যোগ দেন এই ভোজে। বিস্তারিত পড়ুন...
র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ১৩৬, বাংলাদেশের ১৮১। র্যাঙ্কিং ব্যবধানের ছাপ দেখা গেল মাঠেও। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করেছে মালয়েশিয়া। দলটি তাদের আগের দুই ম্যাচে গোলহীন ছিল। বিস্তারিত পড়ুন...
নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন। কিন্তু ছিল না কোনো বড় পরিচয়, ছিল না চলচ্চিত্রজগতের শক্তিশালী যোগাযোগও। এমনকি নিজের বাড়িতে একটি টেলিফোন পর্যন্ত ছিল না। কোনো পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান ফোন করলে সেই খবর পাওয়ার জন্য পাশের মুদিদোকানিকে এক টাকা করে দিতে হতো। প্রতিদিনের অপেক্ষা শেষে সন্ধ্যায় দোকানে গিয়ে জানতে হতো—কেউ ফোন করেছে কি না। বিস্তারিত পড়ুন...