ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের দৃশ্য। গত রোববার দুপুর ১২টার দিকে
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের দৃশ্য। গত রোববার দুপুর ১২টার দিকে

ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১ মাসের জন্য এটি কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে  ওই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

কাতার থেকে বাংলাদেশ দূতাবাস এবং সেখানকার গণমাধ্যম দোহা নিউজ এ তথ্য জানিয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে যাত্রীদের অবস্থান। গত রোববার দুপুর ১২টার দিকে

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কাতার সরকার বিদেশি কূটনীতিকদের জন্য এক ব্রিফিংয়ের আয়োজন করেছিল। ওই ব্রিফিংয়ে বেশির ভাগ দেশ ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে অনুরোধ জানায়। কাতার সরকার ওই অনুরোধ বিবেচনায় নিয়ে আজ এট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ারও প্রয়োজন নেই।

২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসার সময়সীমা  লঙ্ঘিত হয়েছে, সে ক্ষেত্রে ভিসাধারীদের লঙ্ঘনের সময়কালের জন্য নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপর উল্লিখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফ প্রযোজ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের বাসিন্দা ও দর্শনার্থীদের আইনি অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।