রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে, নতুন ইতিহাস

দেশের ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হলো। প্রাথমিকভাবে আট-দশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে, যা টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন কারিগরি পরীক্ষার জন্য। বাণিজ্যিক উৎপাদনে যেতে কয়েক মাস সময় লাগবে এবং সম্পূর্ণ সক্ষমতা অর্জনে বায়েরার অনুমোদন প্রয়োজন হবে।