সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয়

রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের উল্লাস
ছবি: দীপু মালাকার

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে গত বছরের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। গত ২২ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় এবারই পাসের হার সবচেয়ে কম। পাস করেছেন ৫১ দশমিক ৬২ শতাংশ পরীক্ষার্থী। গত বছর এই হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ, অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার আরও প্রায় সাড়ে ৫ শতাংশীয় পয়েন্ট কমেছে। বিস্তারিত পড়ুন...

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

সরকারি চাকরিজীবীদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটেদের সরিয়ে দেওয়ার নির্দেশ আসার পর একটি ভবন থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন এক ছাত্রী। আজ শনিবার সকালে। আজিমপুর সরকারি কলোনি, ঢাকা

‘হঠাৎ ২২ অক্টোবর বাড়িওয়ালা বাসা ছাড়তে নোটিশ দেন। কিন্তু তখন আমি দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। ২৬ তারিখ ঢাকায় ফিরে আর এক দিনও বাসায় থাকতে পারিনি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, যেদিন যেখানে পেরেছি, থেকেছি। বাড়িওয়ালার কড়া নির্দেশ, ৩১ তারিখের মধ্যে জিনিসপত্র নিয়ে বাসা ছাড়তে হবে। তাঁরা আমাদের একবেলা খাবার খেতেও বলেননি।’ বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি, রুশ তেল কেনা নিয়ে শুল্কের চাপ ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতায় বদলে গেছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের সমীকরণ। একসময়ের ঘনিষ্ঠ দুই মিত্রের সম্পর্কে এখন গভীর অবিশ্বাস। এবার মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হার–জিত কি সেই সম্পর্কে নতুন মোড় আনবে। বিস্তারিত পড়ুন...

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

ব্যালন ডি’অর হাতে হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস

ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী গতকাল তাঁদের সংখ্যায় ভোটের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে। বর্তমান ভোটদান পদ্ধতির ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে এবার ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। দ্বিতীয় হওয়া কিলিয়ান এমবাপ্পেকে ২৮ পয়েন্ট ব্যবধানে হারিয়ে পুরস্কারটি জেতেন ইংল্যান্ড তারকা। বিস্তারিত পড়ুন...

মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন

মেয়ে ফাইজার সঙ্গে চিত্রনায়িকা মা মৌসুমী

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। পর্দার ব্যস্ততা শেষে ব্যক্তিজীবনে বরাবরই তাঁরা দুজন সন্তানদের ভবিষৎ নিয়ে সিরিয়াস। তবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতি নন। ২৯ অক্টোবর ছিল এই দম্পতির মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ দিনে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে নিয়ে ভালোবাসা ও দোয়ার কথা লিখেছেন মা মৌসুমী। বিস্তারিত পড়ুন...