শুভ সকাল। আজ ২০ ফেব্রুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর-বিশ্লেষণ।

১৮ বছর বয়সী ফাহাদের চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে বাবা তাঁকে পাঠিয়ে দেন দক্ষিণ আফ্রিকায়। দালালের মাধ্যমে ইথিওপিয়া থেকে ১৫ দিন দুর্গম জঙ্গলে পথ চলার পর দক্ষিণ আফ্রিকায় পৌঁছান ফাহাদ। তবে আফ্রিকায় পৌঁছেই মৃত্যু হয় তাঁর। বিস্তারিত পড়ুন...
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত মোট ১১ জন পুরুষ এই মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার দায়িত্বে এসেছেন। বিস্তারিত পড়ুন...
২০২৬ সালের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে। ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড থাকলেও সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে নেই কেউই। বিস্তারিত পড়ুন...
প্রেক্ষাগৃহের আলো নিভে গেলে পর্দায় ভেসে উঠত এক মুখ—চোখে গভীরতা, ঠোঁটে আধখানা রহস্যময় হাসি। রুনা লায়লার গাওয়া ‘চঞ্চলা হাওয়ারে’ গানের দৃশ্যে যাঁকে দেখেছিলেন দর্শক, তাঁকে ভুলে থাকা কঠিন। তিনি অলিভিয়া। একসময় সাহসী উপস্থিতি আর গ্ল্যামারের অভিঘাতে ঢালিউডকে নতুন আলোচনায় এনে দেওয়া এই নায়িকা আজ তিন দশকের বেশি সময় ধরে অন্তরালে। বিস্তারিত পড়ুন...
১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে তারেক রহমানের সুর ছিল অনেক বেশি প্রশাসনিক। তিনি আইনের শাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণের কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে চূড়ান্ত কথা। এটি প্রশাসন ও দলীয় কর্মীদের উদ্দেশে একটি তাৎপর্যপূর্ণ বার্তা। বিস্তারিত পড়ুন...