সাবেক প্রধান বিচারপতি (ওপরে বাঁ থেকে) সৈয়দ রেফাত আহমেদ, হাসান ফয়েজ সিদ্দিকী, (নিচে বাঁ থেকে) সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন
সাবেক প্রধান বিচারপতি (ওপরে বাঁ থেকে) সৈয়দ রেফাত আহমেদ, হাসান ফয়েজ সিদ্দিকী, (নিচে বাঁ থেকে) সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন

সাবেক প্রধান বিচারপতিদের কে কী করছেন

স্বাধীন বাংলাদেশে পাঁচ দশকের বেশি সময়ে প্রধান বিচারপতি হিসেবে ২৫ জন বিচারপতি দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে ১১ জন জীবিত আছেন। মারা গেছেন ১৪ জন। বেঁচে থাকা সাবেক প্রধান বিচারপতিদের অবসর–পরবর্তী জীবন সবার এক রকম নয়। কেউ কেউ অবসরে বই পড়ার পাশাপাশি লেখালেখি করছেন। অবসরজীবনে কেউবা আর্বিট্রেশন (সালিস) পরিচালনা করছেন। আবার কারও অবসরজীবন কাটছে অনেকটাই নীরবে-নিভৃতে। অবসরজীবনে কাউকে আবার মামলার মুখোমুখি হয়ে কারাভোগ করতে হয়েছে।