
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিএনপি সরকার গঠন করায় দলের মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় এসেছে। অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে তাঁকে ‘সেরা প্রার্থী’ বলে মন্তব্য করেছেন।