লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ এবং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে
লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ এবং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে

সেনাবাহিনীতে উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। রোববার জারি করা আদেশে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সিজিএস করা হয়েছে। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, ফেরদৌস হাসান সেলিম, মো. হাফিজুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদসহ একাধিক কর্মকর্তাকে পদোন্নতি ও নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।