ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করছে ভারত: মিশ্রি

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পর দেড় বছর ধরে স্থবির হয়ে পড়া ৪০টির বেশি দ্বিপক্ষীয় সহযোগিতা প্রক্রিয়া ভারত সতর্কভাবে সক্রিয় করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, ভারত বাংলাদেশের কোনো দলের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ সমর্থন করেনি, বরং সব সরকারের সঙ্গেই কাজ করেছে। তিনি বলেছেন, সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে। শেখ হাসিনার দিল্লি অবস্থান নিয়ে মিশ্রি বলেন, কোনো ব্যক্তির ইস্যু দিল্লি-ঢাকা সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না।