
দেশের অন্যতম উদ্ভাবনী আইসক্রিম ব্র্যান্ড পোলার তার দৃঢ় অবস্থানকে আরও সমৃদ্ধ করতে নিয়ে এল প্রিমিয়াম স্বাদের নতুন দুটি ভেরিয়েন্ট—রোবাস্তো পিস্তা কুনাফা ও চকলেট ফিনেস্তা। বাংলাদেশের মানুষকে বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ব্র্যান্ডটি বাজারে এনেছে দুবাইয়ের স্টাইলের বিখ্যাত রোবাস্তো পিস্তা কুনাফা।
ঢাকার গুলশানে গত রোববার আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই দুটি নতুন ভেরিয়েন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম (ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট) মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘ভোক্তাদের জন্য নতুন উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পোলার ভোক্তাদের প্রিমিয়াম কোয়ালিটি ও বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচয় করাতে রোবাস্তো পিস্তা কুনাফা ও চকলেট ফিনেস্তা বাজারে নিয়ে এসেছে। শুধু নতুন পণ্যই নয়, ভোক্তার সময়কে আনন্দময় করাই আমাদের পণ্যের লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি প্রোডাক্টের মানোন্নয়ন নিয়ে কাজ করে ভোক্তার ক্রমপরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করতে।’
বিশ্বব্যাপী জনপ্রিয় দুবাই চকলেট ট্রেন্ডের রোবাস্তো পিস্তা কুনাফায় রিচ চকলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও এবং ক্রিসপি কুনাফার টেক্সচার ভোক্তাকে নিয়ে যাবে অসাধারণ স্বাদের এক ভিন্ন জগতে। আর এক লিটার টাবের চকলেট ফিনেস্তা আইসক্রিম চকলেটপ্রিয়দের মোহিত করবে চকলেট ডাস্টের লেয়ার, রিচ চকলেট ও প্রিমিয়াম কোয়ালিটির চকলেট ক্রাম্বলে।
পোলারের এই উদ্যোগ ভোক্তার চাহিদাকেই প্রাধান্য দেয়, যা বিশ্বমানের প্রিমিয়াম কোয়ালিটির অঙ্গীকার নিশ্চিত করে।