
ডিবিএল সিরামিকস তাদের ‘ডিজাইনড ফর লাইফ’ বিশ্বাস থেকে নিয়ে এল একটি নতুন ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন, যা অটিজম থাকা শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অটিজমে আক্রান্ত শিশুদের বেড়ে ওঠার জায়গা, যেমন ঘর বা স্কুল অটিজম–ফ্রেন্ডলি করে আলাদাভাবে ডিজাইন করা হয় না। এই অদেখা বাস্তবতাকে সামনে এনে ডিবিএল সিরামিকস ছয় মাসের গবেষণার মাধ্যমে শিশুদের পছন্দ অনুযায়ী শেপ, রং ও টেক্সচার নির্ধারণে তৈরি হয়েছে এই গাইডলাইন, যেখান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে অটিজমবান্ধব টাইলস ‘নিউরোটাইলস’।
শিশুরা সাধারণত হালকা রং, সিম্পল টেক্সচার ও একই ধরনের প্যাটার্নে বেশি স্বস্তি পায়। এতে তাদের মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং তারা নিজেদের ভালোভাবে সামলাতে পারে।
ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘যদি অটিজম থাকা একটি শিশুও নিজের ঘরে প্রথমবারের মতো স্বস্তি পায়, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক।’
ডিবিএল সিরামিকস গাইডলাইনটি ওপেন–সোর্স করে দিয়েছে, যাতে যে কেউ এটি ব্যবহার করে অটিজমবান্ধব পরিবেশ তৈরি করতে পারেন। এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।