চাল ও গম
চাল ও গম

চাল–গমের মজুত বেশি, কেন কমল বিতরণ

  • বাজারে মোটা চালের কেজি সর্বনিম্ন ৫০ টাকা। ওএমএসে ৩০ টাকা।

  • ৪৮ টাকার আটা সরকার বিক্রি করে ২৪ টাকায়।

  • খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে থাকা মানুষ ২৮ লাখ বেড়েছে।

রাজধানীর মিরপুরের রূপনগরে আরামবাগ বস্তিটি বেশ বড়। সেখানে হাজারো নিম্ন আয়ের মানুষের বাস। বস্তিটির সামনে আগে ট্রাকে স্বল্প মূল্যে সরকারিভাবে খাদ্যপণ্য বিক্রি হতো। কোন সংস্থা বিক্রি করত, তা বলতে পারলেন না বস্তিটির বাসিন্দারা। তবে তাঁরা জানালেন, লাইন ধরে তাঁরা সেই খাদ্যপণ্য কিনতেন। এখন সেটা নেই।

বস্তিটিতে থাকেন সুফিয়া বেগম (৪৫)। গতকাল রোববার আরামবাগ বস্তির সামনে গিয়ে পাওয়া যায় তাঁকে। তিনি প্রথম আলোকে বলেন, আগে তাঁদের টিসিবির কার্ড ছিল। কার্ড দিয়ে স্বল্প মূল্যে চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি কিনতে পারতেন। তাঁর কার্ডটি বাতিল হয়েছে। সরকারিভাবে বিক্রি হওয়া চাল–আটার ট্রাক বস্তির সামনে যায় না।

সুফিয়া বলছিলেন, তাঁর স্বামী ফুটপাতে দোকান বসিয়ে শুঁটকি ও সবজি বিক্রি করতেন। এখন দোকান বসাতে পারেন না। তিনি নিজে পোশাক কারখানায় কাজ করতেন। হাত ভেঙে যাওয়ায় কাজটিও হারিয়েছেন। সব মিলিয়ে এখন কষ্টে আছেন।

সুফিয়ার পরিবারের মতো বহু মানুষ কষ্টে আছে। অন্যদিকে সরকারের কাছে আছে চাল ও গমের বিপুল মজুত। কিন্তু মানুষ যখন সংকটে, তখন সরকারি চাল ও গম বিতরণ কমে গেছে।

অর্থনীতিবিদেরা বলছেন, দেশে মূল্যস্ফীতি বেশি। দারিদ্র্য বেড়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে আসছে। এমন সময়ে সরকারের উচিত আরও বেশি খাদ্য বাজারে ছাড়া, যাতে শহরে ও গ্রামে নতুন করে সংকটে পড়া মানুষ কম দামে খাদ্য কিনতে পারে।

সুফিয়া বলছিলেন, তাঁর স্বামী ফুটপাতে দোকান বসিয়ে শুঁটকি ও সবজি বিক্রি করতেন। এখন দোকান বসাতে পারেন না। তিনি নিজে পোশাক কারখানায় কাজ করতেন। হাত ভেঙে যাওয়ায় কাজটিও হারিয়েছেন। সব মিলিয়ে এখন কষ্টে আছেন।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের হাতে এখন চাল ও গম মজুত আছে ২১ লাখ টনের কিছু বেশি। এর মধ্যে প্রায় ১৮ লাখ টন চাল ও ৩ লাখ টন গম। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ২০২৪ সালের জুনে খাদ্য মজুত ছিল ১৪ লাখ ৭০ হাজার টন।

অন্তর্বর্তী সরকারের আমলে খাদ্যের মজুত ২০ লাখ টন ছাড়িয়ে যায়। গত ৪ জানুয়ারি সাবেক অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, বিগত পাঁচ বছরের তুলনায় খাদ্য মজুত সবচেয়ে বেশি আছে। বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক।

অন্যদিকে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের এখনকার মজুত ৬ লাখ টন বেশি। অন্তর্বর্তী সরকারের আমলের চেয়েও মজুত বেড়েছে।

সংকটকালে দেখা যায় দরিদ্র মানুষের পক্ষে খাবার ব্যয় কমানো ছাড়া উপায় থাকে না। তখন এক বেলা না খেয়ে অথবা আধপেটা খেয়ে কাটিয়ে দেয়। সরকারি সহায়তা সব মানুষ পায় না। তাই স্বল্প মূল্যে খাদ্য বিতরণ বাড়ানো দরকার।
সেলিম রায়হান, অর্থনীতিবিদ

খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬–২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে খাদ্যশস্য বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৪ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৭ হাজার টন কম।

দরিদ্র মানুষকে সহায়তা ও বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার নিজের গুদামে খাদ্যশস্য মজুত করে। মূলত চাল ও গম মজুত করা হয়। এই খাদ্যের একটি অংশ সরকার বাজারে স্বল্প মূল্যে বিক্রি করে। আরেকটি অংশ ত্রাণ ও সহায়তা হিসেবে বিতরণ করা হয়। সরকারের সবচেয়ে বড় কর্মসূচির নাম খাদ্যবান্ধব কর্মসূচি। এর আওতায় ৫৫ লাখ মানুষকে বছরে ছয় মাস (মার্চ–এপ্রিল ও আগস্ট থেকে নভেম্বর) ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হয়। একেকজন মাসে ৩০ কেজি করে চাল পান।

মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, বন্যায় কৃষির ক্ষতি, শিশুদের অপুষ্টি এবং রোহিঙ্গা শরণার্থীদের খাদ্যসহায়তা নিয়ে অনিশ্চয়তার কথাও বলা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে, খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষ বেড়েছে। কিন্তু সরকারের বরাদ্দ কমে গেছে।

বছরজুড়ে চলে খোলাবাজারে বিক্রি কর্মসূচি (ওএমএস)। এর আওতায় পরিবেশকের দোকানে ও ট্রাকে সারা বছরই চাল ও আটা বিক্রি করা হয়।

খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হয় কার্ডের বিপরীতে। যাঁরা কার্ড পাননি, তাঁরা এই সহায়তা নেওয়ার সুযোগ পান না। কার্ডহীনদের ভরসা ওএমএসের দোকান অথবা খোলা ট্রাকে বিক্রির কর্মসূচি। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে অক্টোবর সময়ে ওএমএসে চাল ও গম বরাদ্দ হয়েছে প্রায় ২ লাখ ৬৮ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৩ হাজার টন কম (২৬ শতাংশ)।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গত ২২ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এ বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা দাঁড়াতে পারে ১ কোটি ৮১ লাখ, যা বছরের শুরুর তুলনায় ২৮ লাখ বেশি। মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, বন্যায় কৃষির ক্ষতি, শিশুদের অপুষ্টি এবং রোহিঙ্গা শরণার্থীদের খাদ্যসহায়তা নিয়ে অনিশ্চয়তার কথাও বলা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে, খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষ বেড়েছে। কিন্তু সরকারের বরাদ্দ কমে গেছে।

গত এক মাসে চালের দামে তেমন কোনো হেরফের হয়নি। তবে দাম উল্লেখযোগ্য হারে কমেওনি। সরকার ওএমএসে চাল বিক্রি করে ৩০ টাকা কেজি দরে। ফলে নিম্ন আয়ের মানুষ এক কেজি চাল কিনতে পারেন ২০ টাকা কম দামে।

কেজিতে ২০ টাকা সাশ্রয়

ঢাকার বাজারে এখন মোটা চালের সর্বনিম্ন দাম ৫০ টাকা। একটু ভালো মানের মোটা চাল বিক্রি হয় ৫৫ টাকা দরে। গত এক মাসে চালের দামে তেমন কোনো হেরফের হয়নি। তবে দাম উল্লেখযোগ্য হারে কমেওনি। সরকার ওএমএসে চাল বিক্রি করে ৩০ টাকা কেজি দরে। ফলে নিম্ন আয়ের মানুষ এক কেজি চাল কিনতে পারেন ২০ টাকা কম দামে।

সরকার এক কেজি আটা বিক্রি করে ২৪ টাকা দরে। বাজারে খোলা আটার কেজি ৪৮–৫০ টাকা। অর্থাৎ, ওএমএসের আটা কিনলে একজন মানুষের কেজিতে ২৪ থেকে ২৬ টাকা সাশ্রয় হয়।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ২০২৫ সালের এক জরিপে উঠে আসে, দেশের একটি পরিবারের মাসের মোট খরচের প্রায় ৫৫ শতাংশ চলে যায় খাবার কেনায়।

গরিব পরিবারে চাল–আটা কেনার ব্যয়ই বেশি। সেখানে সাশ্রয় হলে পরিবারগুলো কিছুটা স্বস্তিতে থাকতে পারে। মিরপুর ১ নম্বর সেকশনের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছের বস্তিতে থাকেন আমেনা বেগম (৬০)। রুটি বিক্রি করে তিনি সংসার চালান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাজারে সব জিনিসের দাম বেশি। সরকার কত কিছু (সহায়তা) দেয়, আমাগো নামটাম কেউ নেয় না।’

অনেকেই ওএমএসের চালের ওপর নির্ভরশীল। তাঁদের একজন চট্টগ্রাম নগরের ইস্পাহানি সি গেট গোল পাহাড় বস্তির বাসিন্দা আফিয়া বেগম। তিনি প্রথম আলোকে বলেন, এখন ওএমএসে মাসে একবার করে ৫ কেজি চাল পান। প্রতি কেজি ৩০ টাকা। কিন্তু যে চাল দেওয়া হয়, সেটি আতপ। মোটা চাল নয়। আতপ চাল খেতে অভ্যস্ত নন তাঁরা। দামের কারণে নেন। কেননা বাইরে থেকে কিনতে গেলে প্রতি কেজি চালের দাম ৫৫–৬০ টাকা লাগে।

আফিয়া আরও বলেন, টিসিবিতে এখন তেল দুই লিটার, চিনি এক কেজি, লবণ এক কেজি ও একটি সাবান দেয়। সাবানের তেমন দরকার নেই। কিন্তু দরকার চাল ও পেঁয়াজের। দুই বছর আগে চাল দিত। কিন্তু এখন দিচ্ছে না।

কেন কমল বিতরণ

খাদ্য অধিদপ্তরের পাশাপাশি সরকার মাঝেমধ্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চালও বিতরণ করে। চলতি অর্থবছর টিসিবির জন্য চাল বরাদ্দ হয়নি বলেই মোট বরাদ্দ কমে গেছে বলে দাবি করেছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন প্রথম আলোকে বলেন, এ অর্থ বছরের শুরু থেকে চার মাস টিসিবির জন্য কোনো বরাদ্দ ছিল না। নভেম্বর থেকে অর্থ মন্ত্রণালয় টিসিবির জন্য তিন লাখ টন চাল বরাদ্দ দিয়েছে। মূলত প্রথম চার মাস বরাদ্দ শূন্য থাকায় চাল বিতরণ কমে গেছে।

টিসিবি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রায় ৭৫ লাখ পরিবারকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে তেল, ডাল, চিনিসহ কিছু পণ্য দেয়। সংকটকালে তারা কার্ডের বাইরে ট্রাকে করে পণ্য বিক্রি করে। সেই পণ্য কেনার জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। পণ্য ফুরিয়ে যায় বলে অনেকে না পেয়ে ফেরত যান।

অন্যদিকে তেল–চিনির পাশাপাশি টিসিবির মাধ্যমে মাঝেমধ্যে চালও দেওয়া হতো। টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, চাল বরাদ্দ পেতে তাঁরা চার মাস ধরে চিঠি চালাচালি করছেন। এত দিন পাননি। এ মাসে পাবেন বলে আশা করছেন।

সংকটকালে দেখা যায় দরিদ্র মানুষের পক্ষে খাবার ব্যয় কমানো ছাড়া উপায় থাকে না। তখন এক বেলা না খেয়ে অথবা আধপেটা খেয়ে কাটিয়ে দেয়। সরকারি সহায়তা সব মানুষ পায় না। তাই স্বল্প মূল্যে খাদ্য বিতরণ বাড়ানো দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান

বিতরণ বাড়ানো দরকার

দেশে ২০২২ সাল থেকে মূল্যস্ফীতি চড়া। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের প্রভাবে বাংলাদেশে বেড়েছে জ্বালানি তেল, রান্নার গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম। অন্যদিকে মজুরি বাড়ছে মূল্যস্ফীতির চেয়ে কম হারে। সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ টাকা সহায়তা দেওয়া শুরু করেছে, তবে পরিসর এখনো বিস্তৃত হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, সংকটকালে দেখা যায় দরিদ্র মানুষের পক্ষে খাবার ব্যয় কমানো ছাড়া উপায় থাকে না। তখন এক বেলা না খেয়ে অথবা আধপেটা খেয়ে কাটিয়ে দেয়। সরকারি সহায়তা সব মানুষ পায় না। তাই স্বল্প মূল্যে খাদ্য বিতরণ বাড়ানো দরকার। তিনি বলেন, দেশে দারিদ্র্য বেড়েছে। এটা বিপৎসংকেতের মতো। এমন সময়ে বড় পরিসরে সহায়তা কার্যক্রম নিতে হবে।

সেলিম রায়হান আরও বলেন, সরকারের কাছে খাদ্যের মজুত অনেক। এটা ভালো দিক। তবে বিতরণটা বাড়ানো দরকার।

তিন লাখ টন ধান ও পাঁচ লাখ টন চাল কিনবে সরকার

এদিকে চলতি আমন মৌসুমে ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধানের সংগ্রহমূল্য প্রতি কেজি ৩৫ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। এ কার্যক্রমও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।