ভোট দেওয়ার পর তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান
ভোট দেওয়ার পর তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান

ত্রয়োদশ সংসদে বিএনপির বিশাল জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় দুই যুগ পর ক্ষমতায় ফিরছে দলটি। এককভাবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হওয়ায় তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। নির্বাচন কমিশন ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে।