টেলিগ্রাফের খবর: ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে বাংলাদেশে

মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের খামারের এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। আর বাংলাদেশের এই মহিষের খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে। ২১ মে টেলিগ্রাফে খবরটি প্রকাশ করা হয়। টেলিগ্রাফে প্রকাশিত খবরের শিরোনাম হলো, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য এলবিনো বুল (‘এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে’।)