শুভ সকাল। আজ ৩০ আগস্ট, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রকাশ্য রাস্তায় গুলি করে মানুষ হত্যা, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, দুই হাতে দুটি পিস্তল নিয়ে বীরদর্পে গুলি ছুড়তে ছুড়তে চলে যাওয়া—তাঁর এমন ভূমিকা বিভিন্ন সময় ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এত কিছুর পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মো. মোবারক ওরফে গলাকাটা মোবারক। যদিও শেষ পর্যন্ত গত বুধবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...
প্রতিবেশ সংকটাপন্ন প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে নতুন করে গড়ে উঠছে অন্তত ১২টি রিসোর্ট-কটেজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এসব রিসোর্ট-কটেজের নির্মাণকাজ শুরু হয় বলে জানিয়েছেন জনপ্রতিনিধি ও দ্বীপের বাসিন্দারা। অথচ এ দ্বীপে সব ধরনের স্থাপনা তৈরি নিষিদ্ধ। বিস্তারিত পড়ুন...
একসময় ভৈরব-ময়মনসিংহ রেলপথে ছয়টি লোকাল ও মেইল ট্রেন চলাচল করত। ১০-২০ টাকা ভাড়া দিয়ে সেসব ট্রেনে মানুষ পৌঁছে যেতেন দূরের বাজারে, কর্মস্থলে কিংবা বাড়িতে। করোনাকালে এই পথের চারটি লোকাল ও একটি মেইল ট্রেন বন্ধ হয়ে যায়। বাকি ছিল শুধু ময়মনসিংহ মেইল। সেটিও গত সোমবার থেকে বন্ধ। বিস্তারিত পড়ুন...
শুভশ্রী চক্রবর্তী এবং তাঁর ভ্রমণসঙ্গীরা তিব্বতে ঢোকার অপেক্ষায় ছিলেন। এটি ছিল তাঁদের কৈলাস পর্বত তীর্থযাত্রার পরবর্তী ধাপ। কৈলাস হলো হিমালয়ে অবস্থিত হিন্দু দেবতা শিবের পবিত্র আবাস। সেখানে যাওয়ার বহু বছরের স্বপ্ন ছিল শুভশ্রীর। বিস্তারিত পড়ুন...
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন ছিল গত বৃহস্পতিবার। এদিন জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে বিরোধী দল জাতীয় সংসদে আপত্তি জানাতে পারে কিংবা প্রতিবাদে ওয়াকআউট করতে পারে—এমন আশঙ্কা ছিল। কিন্তু সংসদ উত্তপ্ত হলো প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য ঘিরে। বিস্তারিত পড়ুন...