
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক সহায়তার পাশাপাশি নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের আবাসন–সুবিধার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এ ছাড়া তিতাস শেখের স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গোলাগুলিতে সৈনিক তিতাস শেখ নিহত হন।