প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর দপ্তরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সাক্ষাৎ করেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর দপ্তরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সাক্ষাৎ করেন

প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতেখারুজ্জামানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।