সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ সেপ্টেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  ছবি : কোলাজ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। বিস্তারিত পড়ুন...

নতুন স্কেল হওয়ার পরে বেতন আসলে কত বাড়বে, অনেককে হিসাব করতে দেখেছি: তথ্য উপদেষ্টা

সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে তাঁদের বেতন দ্বিগুণ হয়ে যাবে—কথাটি কিন্তু এ রকম নয়। বিস্তারিত পড়ুন...

পদ্মা সেতুতে গতকালের দুর্ঘটনায় কতটুকু ক্ষতি হলো, মেরামতে ব্যয় কত

পদ্মা সেতুতে যাত্রীবাহী বাস উল্টে গেছে। গতকাল সোমবার দুপুরে মাওয়া প্রান্তে

নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের যাত্রীবাহী বাস মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্ত দিয়ে নামার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি দুই পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে রকেট দিয়ে মাইন পাতছে ইরান—এটা কি সম্ভব

ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে নোঙর করা জাহাজ। ২৮ আগস্ট, ২০২৬

দীর্ঘ এক মাসের শান্তিপূর্ণ অবস্থার অবসান ঘটিয়ে গত রোববার ইরানে আবার হামলা করেছে যুক্তরাষ্ট্র। এবার হরমুজ প্রণালিতে অবস্থিত লারাক দ্বীপে দেশটির রকেট উৎক্ষেপণব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। বিস্তারিত পড়ুন...

আর্জেন্টিনায় মেসির ১০ নম্বর জার্সি এখন কে পাবেন

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার চার গোলের উৎসব। কিন্তু সেই জয়কে ছাপিয়ে স্মৃতিতে খোদাই হয়ে আছে অন্য একটি দৃশ্য। নীল-সাদা জার্সির পিঠে চিরচেনা সেই সংখ্যা—১০। লিওনেল মেসি সেদিন প্রথমবারের মতো গায়ে জড়িয়েছিলেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। বিস্তারিত পড়ুন...