জুলাই শহীদ নারী মঞ্চের মাঝখানের স্তম্ভে থাকা নারী ভাস্কর্যগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা। ২১ জুলাই ২০২৬
জুলাই শহীদ নারী মঞ্চের মাঝখানের স্তম্ভে থাকা নারী ভাস্কর্যগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা। ২১ জুলাই ২০২৬

উত্তরায় জুলাই শহীদ নারীদের ভাস্কর্য ঢাকল কারা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও অংশগ্রহণকারী নারীদের স্মরণে নির্মিত 'জুলাই শহীদ নারী মঞ্চে'র নারী ভাস্কর্যগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ঢেকে রাখা হয়েছে। 'চব্বিশের উত্তরা'র সংগঠনের সদস্য মনীষা মাফরুহা অভিযোগ করেছেন, কালো কাপড়ের নিচে থাকা দশটি নারী ভাস্কর্যের মধ্যে চারটি অপসারণ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।