ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

রাজধানীর মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) স্প্রিং–২০২৩ সেমিস্টার উপলক্ষে ভর্তি মেলা শুরু হয়েছে। গত বুধবার সকাল ১১টায় রাজধানীর মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।

এ সময় উপাচার্য আব্দুল আউয়াল খান বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধপরিকর।

আইএসইউ মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি পড়াশোনা চলাকালীন পার্টটাইম এবং যোগ্য শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের পর চাকরির সুযোগ করে দিচ্ছে।

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভর্তি মেলার কার্যক্রম চলবে। ১৪টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ এমবিএ এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে টিউশন ফি থেকে সর্বনিম্ন ৩০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগসুবিধা। এ ছাড়াও থাকছে ইলেক্ট্রনিক গেজেটসহ আকর্ষণীয় উপহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসইউর ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ টি এম কাদের নেওয়াজ, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন অলি আহাদ ঠাকুর প্রমুখ।