সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে আলোচিত খবর ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ, ভুলের জন্য দুঃখ প্রকাশ। এ ছাড়া ছিল আন্তর্জাতিক অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।

তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ, ভুলের জন্য দুঃখ প্রকাশ

ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার রাত সাড়ে ১০টার পর এই ফল প্রকাশ করে আগের ফলে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। কিন্তু ‘কারিগরি ত্রুটির’ কারণ দেখিয়ে সন্ধ্যায় এ ফল স্থগিত করা হয়। পরে মন্ত্রণালয় জানিয়েছিল, ‘কারিগরি ত্রুটির’ কারণে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল সংশোধন করে বুধবার বিকেলে প্রকাশ করা হবে। বিস্তারিত পড়ুন

রাতে ঢাকার রাস্তায় নারী চিকিৎসককে গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ

নির্যাতনের অভিযোগ করা নারী চিকিৎসকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে

ঢাকার রাস্তায় রাতে এক নারী চিকিৎসককে প্রাইভেট কারে তুলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও ওই নারী অভিযোগ করেছেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুল ও হাসান নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই নারী চিকিৎসক নিজেকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক বলে দাবি করেন। বিস্তারিত পড়ুন

আট বছর পর জাতীয় দলে রনি তালুকদার

বিপিএলে ভালো খেলে জাতীয় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার

বাংলাদেশের জার্সিতে একমাত্র ম্যাচটি ২০১৫ সালে খেলেছিলেন রনি তালুকদার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন রনি। সেই ব্যাটসম্যান আট বছর পর আবার জাতীয় দলে ডাক পেলেন বুধবার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রনির সঙ্গে দলে ফিরেছেন শামীম হোসেনও। দলে নতুন মুখ পেসার রেজাউর রহমান, বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম ও ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে। বিশ্বকাপের সেই দল থেকে বাদ পড়েছেন...বিস্তারিত পড়ুন

৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি: নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

২০২০ সালের মার্চে পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয় নুসরাত ফারিয়ার। ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে ছবি প্রকাশ করে বাগ্‌দানের খবরটি জানিয়েছিলেন অভিনেত্রী। তখন এ-ও বলেছিলেন, শিগগিরই বিয়ে করবেন তাঁরা। কিন্তু কয়েক বছর পার হলেও তাঁদের বিয়ের খবর পাওয়া যায়নি। এর মধ্যেই গুঞ্জন রটে, রনির সঙ্গে ফারিয়ার বাগ্‌দান ভেঙে গেছে। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে জানালেন অভিনেত্রী। বিস্তারিত পড়ুন

৩০০ কোটি ডলার ঋণ নিচ্ছেন আদানি

গৌতম আদানি

ভারতের বহুল আলোচিত ধনকুবের গৌতম আদানি একটি সভরেন ওয়েলথ ফান্ড তথা সার্বভৌম সম্পদ তহবিল (এসডব্লিউএফ) থেকে ৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছেন। এই ঋণের সীমা বেড়ে ৫০০ কোটি ডলার পর্যন্ত হতে পারে। সিঙ্গাপুর ও হংকংয়ে অনুষ্ঠিত তিন দিনের রোড শোতে অংশ নেওয়া বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা একটি মেমোতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার এই রোড শো শেষ হয়েছে। বিস্তারিত পড়ুন