শুভ সকাল। আজ ২৭ সেপ্টেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, এ ধরনের ঘটনা সরকার চায় না। তাঁরাও চান না। ঘটনায় যে-ই জড়িত থাকুক, তাকে দ্রুত গ্রেপ্তার করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়ুন...
জাতীয় জাদুঘরের তৃতীয় তলায় ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের ৩৩ নম্বর গ্যালারি। কাচের বাক্সের সামনে দাঁড়িয়ে একজন দর্শনার্থী আরেকজনকে দেখাচ্ছেন পুরোনো একটি দলিল। কেউ ঝুঁকে পড়ছেন, কেউ পড়ার চেষ্টা করছেন ফারসি অক্ষরগুলো। বিবর্ণ কাগজে কী লেখা আছে, তা জানতে কৌতূহলী তাঁরা। বিস্তারিত পড়ুন...
আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে পাচার হয়ে বাংলাদেশে উদ্ধার হওয়া দুটি চিতাবাঘ জিম্বাবুয়ের একটি স্বেচ্ছাসেবী বন্য প্রাণী সংগঠন পুনর্বাসন করতে চায়। চিতাবাঘগুলো ফেরাতে প্রয়োজন জিম্বাবুয়ের সরকারের অনুমোদন। দুই বছর ধরে বন অধিদপ্তর চিতা দুটি ফেরত নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেও ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে জিম্বাবুয়ের সরকার। বিস্তারিত পড়ুন...
বাণিজ্য সমঝোতা নিয়ে সামান্য অগ্রগতি ছাড়া দুই প্রেসিডেন্টের বৈঠকে আর কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইরান ও ইউক্রেন যুদ্ধ এবং মানবাধিকার পরিস্থিতি-চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে কোনো বিষয়েই উল্লেখযোগ্য অর্জন কার্যত নেই। বিস্তারিত পড়ুন...
কালের খেয়ায় ভর করে কোহলি এখন আর সেই ২২ বছরের ছেলেটি নেই। ক্রিকেটে অনেক ঘাটের জল খেয়ে এবং খেলাটির ইতিহাস আরও সমৃদ্ধ করে কোহলি এখন ৩৭ বছর ৩২৫ দিন বয়সী এক তারকা। কিন্তু জীবনানন্দ দাশ লিখেছিলেন ‘নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়’। বিস্তারিত পড়ুন...