
রাজধানীর গ্যালারি কায়ায় ৮ জন সমকালীন শিল্পীর ৩৮টি শিল্পকর্ম নিয়ে একটি দলীয় প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘কালেকশনস, নট ওয়র্ডস’। এ নামের অন্তর্নিহিত অর্থ সম্পর্কে গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, ‘কাজগুলো সংগ্রহের মতোই। এক কথায় অতিরঞ্জিত নয়।’
৭ মার্চ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৬ মার্চ পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন স্থপতি এনামুল করিম নির্ঝর এবং স্থপতি ও অভিনেত্রী অপি করিম।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, চন্দ্র শেখর দে, রতন মজুমদার, রঞ্জিত দাশ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, কনকচাঁপা চাকমা ও মোহাম্মদ ইকবাল।
অ্যাক্রেলিক, চারকোল, কলম, কাঠখোদাই, জলরং ও মিশ্রমাধ্যমে করা শিল্পকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।