শাহ্ সিমেন্ট বাজারে এনেছে হাইড্রোফোবিক উপাদান ও অ্যাকুয়া সিল টেকনোলজিসমৃদ্ধ ‘ওয়াটার শিল্ড’
শাহ্ সিমেন্ট বাজারে এনেছে হাইড্রোফোবিক উপাদান ও অ্যাকুয়া সিল টেকনোলজিসমৃদ্ধ ‘ওয়াটার শিল্ড’

ড্যাম্প ধরার আগেই সুরক্ষা: শাহ্ সিমেন্ট নিয়ে এল অ্যাকুয়া সিল টেকনোলজিসমৃদ্ধ ‘ওয়াটার শিল্ড’

বৃষ্টি ও ভূগর্ভস্থ পানির ক্ষতি থেকে ভবন রক্ষায় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ্ সিমেন্ট বাজারে এনেছে হাইড্রোফোবিক উপাদান ও অ্যাকুয়া সিল টেকনোলজিসমৃদ্ধ ‘ওয়াটার শিল্ড’ সিমেন্ট; যা ভবনে ড্যাম্প ধরা বা রডে মরিচা পড়ার আগেই অনাকাঙ্ক্ষিত পানির ক্ষতি ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে।

নির্মাণকাজে পানি অপরিহার্য; কিন্তু ভবন তৈরি হয়ে যাওয়ার পর সেই পানিই ফাউন্ডেশন, দেয়াল ও ছাদে ঢুকে কাঠামোকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। সাধারণত ক্ষতি চোখে পড়ার পরই সমাধানের খোঁজ শুরু হয়। এদিক বিবেচনায় নির্মাণের সময়ই সুরক্ষার ব্যবস্থা রাখবে শাহ্ সিমেন্টের ওয়াটার শিল্ড।

ওয়াটার শিল্ডের পেছনে কাজ করছে দুটি উপাদান ও প্রযুক্তি। একটি ‘হাইড্রোফোবিক’ উপাদান—যা পানির বিরুদ্ধে একটি প্রতিরোধী ঢাল তৈরি করে। তাই এই সিমেন্ট ব্যবহারে বাড়তি কোনো কেমিক্যাল মেশানোর প্রয়োজন নেই।

অন্যদিকে অ্যাকুয়া সিল টেকনোলজি কংক্রিটের ভেতরে ন্যানো-বন্ড তৈরি করে এবং মাইক্রো-ক্র্যাক ও সূক্ষ্ম ছিদ্র বন্ধ করে দেয়। ফলে ওয়াটার শিল্ড স্থাপনায় ব্যবহার করা মানে ড্যাম্প ধরার আগেই সুরক্ষা।

শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড। ওয়াটার শিল্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও গুণগত মান ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি দিচ্ছে।

ওয়াটার শিল্ডের কার্যকারিতার ডেমো ও ব্যবহারের মিশ্রণ পদ্ধতির ভিডিও দেখা যাবে শাহ্ সিমেন্টের ওয়াটার শিল্ড মাইক্রোসাইটে।