ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম (বাঁয়ে) ও এডিসি এস এম মিজানুর রহমান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম (বাঁয়ে) ও এডিসি এস এম মিজানুর রহমান।

৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি এস এম মিজানুর রহমান।

গত শুক্রবার ঢাকার পুলিশ অফিসার্স মেসের ভিআইপি মিটিং রুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। আজ রোববার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের ওই সভায় পূর্বতন কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেন সদস্যরা। পরে ঐকমত্যের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে ডিএমপির এডিসি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরকে। এ ছাড়া ডিএমপির এডিসি আহম্মদ আলী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন ও আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির এডিসি রোকনুজ্জামান সরকার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামকে সহসভাপতি করা হয়েছে।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, র‍্যাব–৯–এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডলকে নির্বাচিত করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি ফজলুর রহমানকে। সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপির এডিসি ইয়াসীনা ফেরদৌস, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ এবং গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের।

অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাকিরুল হাসান।

নতুন কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে সাধ্যানুযায়ী ভূমিকা রাখা। অন্তরে দেশপ্রেম ধারণ করে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে এবং ন্যায়ানুগ সমাজ বিনির্মাণে এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।’