শুভ সকাল। আজ ১২ সেপ্টেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ৬৩ জনের পাসপোর্ট ও ভিসা তাঁদের কাছে নেই। এসব নথি দেশীয় চক্রের সদস্যদের কাছে রয়েছে। ওই চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিস্তারিত পড়ুন...
এক সকালেই ধসে পড়েছিল নিউইয়র্কের টুইন টাওয়ার। কিন্তু সেদিন যে পৃথিবী তৈরি হয়েছিল, তার ধাক্কা এখনো শেষ হয়নি। ৯/১১-এর পর শুরু হওয়া ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ আফগানিস্তান ও ইরাক পেরিয়ে মধ্যপ্রাচ্যের দীর্ঘ অস্থিরতার এক নতুন অধ্যায় তৈরি করেছে।
বিস্তারিত পড়ুন...
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন...
মুরগি কাটার সময় পেটের ডিম যদি খোলস বা পাতলা আবরণের ভেতরে সুন্দরভাবে থাকে, তাহলে খাওয়া যাবে। তবে ডিমটা মুরগির পেট থেকে বের করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে ভেঙে না যায় বা মুরগির পেটের ময়লা লেগে না যায়।
বিস্তারিত পড়ুন...
ভারতের সঙ্গে বিগত সরকারের করা শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল শিগগির আসবে।
বিস্তারিত পড়ুন...