শুভ সকাল। আজ ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যশোরের বেনাপোল স্থলবন্দরের ওজন স্কেলে (ওজন পরিমাপক যন্ত্র) কারসাজি করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়েছে একটি চক্র। ওজন স্কেলের জন্য ব্যবহৃত সফটওয়্যারের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শুল্ক পরিশোধ ছাড়াই আমদানিকারকদের ভারত থেকে পণ্য আনার সুযোগ করে দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন...
‘আমি মারা গেলে আমার বাচ্চারা সবার অযত্ন-অবহেলায় বেঁচে থাকবে। তাদের কষ্টের শেষ থাকবে না। তাই আমার সঙ্গে তাদেরও নিয়ে যেতে চাই।’গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলার মহিলা ওয়ার্ডের শয্যায় শুয়ে কথাগুলো বলছিলেন পলি বেগম। বিস্তারিত পড়ুন...
জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য স্বর্ণা আক্তারের করা চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম আল-আমিন দেওয়ান ওরফে আযান। দুটি আইফোন, মার্কিন ডলারসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন স্বর্ণা। এই মামলায় মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে আল-আমিনকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব-১৩। বিস্তারিত পড়ুন...
সম্প্রতি আসিফ মাহতাব নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক খণ্ডকালীন শিক্ষকের বই ছেঁড়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তিনি জাতীয় শিক্ষক সম্মেলনে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দুটি পাতা ছেঁড়েন, যেখানে বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে। এ কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাঁকে বরখাস্ত করেছে। এর প্রতিক্রিয়ায় মাহতাবের পক্ষে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে যে আন্দোলন শুরু হয়েছে, তা এখন আর ফেসবুকে সীমাবদ্ধ নেই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে গেছে। বিস্তারিত পড়ুন ...
বিশ্বের বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক দেশ সৌদি আরব চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বৃদ্ধি করবে, এমন পরিকল্পনা ছিল। কিন্তু বাজারসংশ্লিষ্টদের সে আশা পূরণ হচ্ছে না। দেশটি জানিয়েছে, তেল উত্তোলন বাড়ানোর সেই পরিকল্পনা তারা বাদ দিয়েছে। বিস্তারিত পড়ুন...