সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সাইবার নিরাপত্তা আইনে কোন অপরাধের জন্য কী সাজা, জানালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি: প্রথম আলো

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বাদ দিয়ে বিষয়বস্তুতে বড় পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন একটি আইন করার সিদ্ধান্ত হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রস্তাবিত নতুন আইনে সাজা যেমন কমানো হয়েছে, তেমনি অনেক অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করা হয়েছে। বিস্তারিত পড়ুন:

সর্বজনীন পেনশন কর্মসূচি চলতি মাসেই, শুরুতে চার শ্রেণির মানুষ

সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করার প্রস্তুতির ঘাটতি রয়েছে। এখনো অনেক কাজ বাকি। তবুও চলতি আগস্টে পরীক্ষামূলক ভিত্তিতে এ কর্মসূচির উদ্বোধন করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পেনশন কর্মসূচি উদ্বোধনের সময় চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সময় পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
বিস্তারিত পড়ুন:

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করলেন হিরো আলম

রুহুল কবির রিজভী ও হিরো আলম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রিজভীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন তিনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি এই মামলা করেন।
বিস্তারিত পড়ুন:

ইমরান খান বা তাঁর দলের রাজনীতি কি এখানেই শেষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

তোশাখানার মামলায় গত মে মাসে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর পেশোয়ার থেকে করাচি পর্যন্ত ব্যাপক বিক্ষোভ করেন পিটিআই সমর্থকেরা। সেবার রাজপথে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভবনে আগুন দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছিলেন ইমরানের সমর্থকেরা। কিন্তু গত শনিবার তাঁকে লাহোরের বাসা থেকে গ্রেপ্তারের পর বলার মতো কোনো বিক্ষোভ করেননি তাঁরা। পাকিস্তানে শনিবার রাতটিও অন্যান্য দিনের মতোই ছিল। বিস্তারিত পড়ুন:

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

ফটোসেশনের জন্য বিশ্বকাপ ট্রফি নেওয়া হয়েছিল পদ্মা সেতুতে

বিশ্বভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। ৯ আগস্ট পর্যন্ত এ ট্রফি থাকবে ঢাকায়। বাংলাদেশে আসার পর গতকাল ফটোসেশনের জন্য বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুতে। আইসিসির ঐতিহ্য অনুযায়ী বিশ্বকাপ ট্রফি যে দেশে নেওয়া হয়, সেই দেশের কোনো একটা বিশেষ স্থানে বা বিশেষ স্থাপনার সামনে রেখে ফটোসেশন করা হয়। আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল। বিস্তারিত পড়ুন: