
প্রচণ্ড গরমে আরামদায়ক ও স্বাস্থ্যকর শীতল বাতাসের জন্য একটি উন্নত মানের এয়ার কন্ডিশনার সবাই–ই চায়। সেই চাহিদা পূরণে বাংলাদেশের বাজারে এসেছে ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির ব্র্যান্ডের ‘বেকো এসি’।
প্রযুক্তিবান্ধব এসি বেকো
বেকো এসিতে রয়েছে অত্যাধুনিক অ্যানিয়ন প্রযুক্তি, যা আয়নাইজেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া ও ভাইরাসকে দূর করে সুস্বাস্থ্য নিশ্চিত করে। এর ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্ট ফোন ব্যবহার করে যেকোনো জায়গা থেকে সহজেই বেকো এসি নিয়ন্ত্রণ করা যায়। তাই এসির তাপমাত্রা নিয়ে থাকা যায় নিশ্চিন্ত। বেকো এসিতে থাকা ‘জোন ফলো টেকনোলজি’ স্মার্ট সেন্সরের মাধ্যমে ঘরের নির্দিষ্ট স্থানে প্রয়োজনমতো ঠান্ডা বাতাস ছড়িয়ে দিতে পারে।
এ ছাড়া বেকো এসিতে রয়েছে ‘ফোর ডি অটো–সুইং’ ডিজাইন, যা ঠান্ডা বাতাসের প্রবাহ ঘরের চারদিকে সমানভাবে ছড়িয়ে দেয়। বেকো এসিতে থাকা ‘সুপার মোড’ রুমকে দ্রুত ঠান্ডা করে। ‘কোয়াইট মোডে’ অন করলে বেকো এসি চলে কোনো বাড়তি শব্দ ছাড়াই। এ ছাড়া ‘ডিমার’ ফিচারের মাধ্যমে এসির সামনের প্যানেলের লাইট বন্ধ হয়ে ঘুমের পরিবেশকে করে আরও প্রশান্তিময়।
পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত এসি বেকো
বেকো একটি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত এসি। এর উচ্চ ঘনত্বসম্পন্ন ‘হাইজিন ফিল্টার’ এসি থেকে ৯০ শতাংশ পর্যন্ত ধুলা অপসারণ করতে পারে। চাইলে এটিকে সাধারণ পানি দিয়েই ধোয়া বা পরিষ্কার করা যায়। পাশাপাশি বেকো এসিতে থাকা ‘হেপা ফিল্টার’ বাতাসে থাকা ক্ষতিকারক সূক্ষ্ম কণাগুলোকে ৯৯.৯৮ শতাংশ পর্যন্ত দূর করে। ফলে ব্যবহারকারী প্রতিদিন উপভোগ করতে পারেন সতেজ ও পরিষ্কার বাতাস।
বেকো এসি পরিষ্কারের কোনো বাড়তি ঝামেলা নেই। কারণ, এর ‘অটো-ক্লিন ফাংশন’ স্বয়ংক্রিয়ভাবে ফ্রস্টিং ও ডি–ফ্রস্টিং চক্রের মাধ্যমে এসির ভেতরে ধুলাবালু, ময়লা, ভাইরাস ও ব্যাকটেরিয়া পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে।
নিরাপদ এসি বেকো
নিরাপত্তার কথা মাথায় রেখে বেকো এসিতে রয়েছে ‘অটো-ডায়াগনোসিস অ্যান্ড সেফটি’ প্রযুক্তি। এতে করে এসিতে কোনো লিকেজ থাকলে এটি অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং ডিসপ্লেতে ত্রুটির কোডটি প্রদর্শন করে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেকো এসি দেয় অগ্রিম নিরাপত্তা।
বেকো এসিতে ব্যবহার করা হয়েছে ‘গোল্ড হাইড্রোফিলিক ফিনস’ কনডেনসার, যা বৃষ্টি, নোনতা পানি, বাতাসের বাষ্প এবং অন্যান্য ক্ষয়কারী উপাদান থেকে এসিকে সুরক্ষিত রাখে এবং মরিচা প্রতিরোধ করে।
বিদ্যুৎ–সাশ্রয়ী এসি বেকো
বেকো এসিতে বিদ্যুৎ–খরচও দারুণ সাশ্রয়ী। কারণ, এতে আছে ‘ইনভার্টার কম্প্রেসর’ ও ‘আলট্রা-লো এনার্জি কনজাম্পশন টেকনোলজি’, যা বিদ্যুৎ অপচয় রোধ করে এবং চলে নির্বিঘ্নে। এ ছাড়া বেকো এসিতে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব ‘আর–৩২’ গ্যাস। তাই বেকো এসি পরিবেশের কোনো ক্ষতি করে না।
ক্রেতাদের কথা মাথায় রেখে সিঙ্গার-বেকো নিয়ে এসেছে দারুণ সব অফার। নির্দিষ্ট মডেলের এসি কিনলেই ক্রেতারা পাচ্ছেন বিশেষ মূল্যছাড়। এ ছাড়া রয়েছে মাত্র ৩ হাজার ৭০০ টাকা থেকে শুরু হওয়া মাসিক কিস্তিতে এসি কেনার সুযোগ। যেখানে ১২ মাস পর্যন্ত থাকছে ০ (শূন্য) শতাংশ ইন্টারেস্ট–সুবিধা।
পাশাপাশি বেকো এসি দিচ্ছে ১২ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এবং ৩ বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। আর বেকো এসি কিনলে থাকছে সম্পূর্ণ ফ্রি ইনস্টলেশন।