সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৬ জানুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বুড়িগঙ্গার ওপারে ‘আব্বা বাহিনী’

কথিত এই আব্বা বাহিনী ‘পরিচালনা’ করেন আরেক বাবা ও তাঁর ছেলে। এলাকা ঢাকার উপকণ্ঠে বুড়িগঙ্গার ওপারে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন। বাবার নাম বাছের উদ্দিন, যিনি শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর ছেলের নাম আফতাব উদ্দিন ওরফে রাব্বি। তিনি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। ১২ জানুয়ারি তাঁকে বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত পড়ুন...

ব্যর্থতার দায় আসছে বিএনপির শীর্ষ নেতৃত্বের ওপর

ঢাকার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভমিছিল

সরকারবিরোধী এক দফার আন্দোলনে ব্যর্থতার পর বিএনপির নেতা-কর্মীদের বড় একটি অংশের মধ্যে এখন মোটা দাগে দুটি বিষয় নিয়ে আলোচনা চলছে। একটি হচ্ছে, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল বা বর্তমান বাস্তবতায় গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব কি না। অন্যটি হচ্ছে, বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নেতৃত্বের সক্ষমতা ও দেশ-বিদেশে তাঁর গ্রহণযোগ্যতার প্রশ্ন।

বিস্তারিত পড়ুন...

মেট্রোরেলের যুগে ঢাকা, লক্কড়-ঝক্কড় বাসের কী হবে?

সবাই বলছেন, মেট্রোরেল রাজধানীবাসীর জন্য আশীর্বাদ। আমরাও তা–ই বলি। যাঁরা এই মেট্রোতে ভ্রমণ করেছেন, সবাই তা–ই বলবেন। এখন মনে হয়, আরও আগে কেন এই শহরে মেট্রোরেল হলো না। পাশের দেশের কলকাতায়ও মেট্রো হয়েছে কত আগে! আক্ষেপ করে আর কী হবে! তবু তো হলো। সামনে মেট্রোরেল কমলাপুর পর্যন্ত যাবে। তবে এই নগরীর যতটা বেশি সম্ভব এলাকা মেট্রোরেল কভার করতে পারবে, ততই এর উদ্দেশ্য-বিধেয় ফলপ্রসূ হবে। বিশেষ করে রাজধানীর পূর্বাঞ্চলকে এর সঙ্গে যুক্ত করা খুব জরুরি। কারণ, এলাকাটা ঘনবসতিপূর্ণ এবং বঞ্চিত।

বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রে নাইট্রোজেন গ্যাস দিয়ে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে নারী হত্যাকারী স্মিথের

কেনেথ স্মিথ,

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ জানিয়ে আসামি কেনেথ স্মিথের করা আবেদনটি বুধবার খারিজ করে দেওয়া হয়েছে।

বিস্তারিত পড়ুন ...

মাকে হারিয়ে শুভ বললেন, মা জীবনের শেষ যুদ্ধটা করেছে

মায়ের এই ছবি শেয়ার করেছেন আরিফিন শুভ

মা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। দুই বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন আরিফিন শুভ। ঢালিউডের জনপ্রিয় এই চলচ্চিত্র তারকার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিস্তারিত পড়ুন...