পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি–বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন
পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি–বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ওয়ালটনের পিসিবিএ যাচ্ছে যুক্তরাষ্ট্রে, রপ্তানি উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বাংলাদেশে উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) উৎপাদন করছে ওয়ালটন। নিজস্ব ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে পিসিবিএসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য রপ্তানি করছে ওয়ালটন।

বৃহস্পতিবার গাজীপুরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি–বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং এস এম মঞ্জুরুল আলম।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বাংলাদেশও যে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদন করতে পারে, তা ওয়ালটন প্রমাণ করেছে। শুধু তা–ই নয়, তারা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে। ওয়ালটনকে নিয়ে আমরা বাংলাদেশিরা অত্যন্ত গর্বিত।’ তিনি আরও বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আমরা দেশে উৎপাদিত পণ্যকে করমুক্ত করার চেষ্টা করেছি। কীভাবে বাংলাদেশি শিল্প ও পণ্যকে আরও উৎসাহিত করা যায়, সে জন্য আমরা করকাঠামোতে বিশেষ নজর দিচ্ছি।’
এর আগে ওয়ালটন হেডকোয়াটার্সে অতিথিরা ওয়ালটনের ওপর নির্মিত তথ্যচিত্র দেখেন। এরপর প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং ওয়ালটনের মাদারবোর্ড (এসএমটি), টেলিভিশন প্যানেল ক্লিন রুম, পিসিবিসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ইউনিট পরিদর্শন করেন।