সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ মে, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ময়লা-বাণিজ্য: আ.লীগের দেখানো ‘বনানী মডেল’ বহাল

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বাণিজ্য তাঁদের হাতছাড়া হয়ে যায়। তবে যে পথ তাঁরা দেখিয়েছেন, তা অনুসরণের মাধ্যমে ময়লা-বাণিজ্য বহাল রাখা হয়েছে। এখন কাজটি করছেন বনানী থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী। বিস্তারিত পড়ুন...

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

কারিনা কায়সার

লিভার-সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। বিস্তারিত পড়ুন...

একলা চলার চিন্তা এনসিপিতে, কিসের ওপর ভর করে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

স্থানীয় নির্বাচনের তোড়জোড় শুরুর আগেই বিভিন্ন সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তা রাজনৈতিক অঙ্গনে তৈরি করে কৌতূহল। প্রশ্ন আসে, এনসিপি কি তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকছে না? এর মধ্যে জামায়াতও স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করেছে। বিস্তারিত পড়ুন...

হামে শিশুর মৃত্যু, টিকাবিরোধী প্রচারণা ও জাতীয় নিরাপত্তা ঝুঁকি

করোনা মহামারি থেকে হামের প্রাদুর্ভাব—টিকা নিয়ে অপপ্রচার ও গুজবের পাশাপাশি ধর্মীয় অপব্যাখ্যাও দেখা গেছে।

সেভ দ্য চিলড্রেন ১১ মে ২০২৬ সরকারি তথ্য উদ্ধৃত করে বলেছে, গত দুই মাসে নিশ্চিত বা সন্দেহযুক্ত হামে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ হাজার। এটাকে শুধু ‘হামের প্রাদুর্ভাব’ বলা যথেষ্ট নয়, এটি আসলে ইমিউনাইজেশন সিস্টেমের ভেঙে পড়া, প্রশাসনিক বিলম্ব, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর সম্মিলিত ফল হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

ট্রাম্পকে চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন সি, কী আছে সেখানে

চীনের ঝংনানহাই গার্ডেন পরিদর্শনের পর বেরিয়ে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫ মে ২০২৬, বেইজিং

বাণিজ্য, তাইওয়ান ও ইরান ইস্যুতে আলোচনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের দেয়ালঘেরা ‘ঝংনানহাই’ চত্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েক শ বছরের পুরোনো গাছগুলো ঘুরিয়ে দেখান। তাঁদের শীর্ষ সম্মেলনের শেষ কয়েক ঘণ্টায় তাঁরা সেখানে কিছুক্ষণ পায়চারি করেন। বিস্তারিত পড়ুন...