চিত্রনায়ক রিয়াজ
চিত্রনায়ক রিয়াজ

দুই মামলায় চিত্রনায়ক রিয়াজের জামিন আবেদন ফেরত

দুই মামলায় আগাম জামিন চেয়ে চিত্রনায়ক রিয়াজের করা আবেদন ফেরত দেওয়া হয়েছে। আবেদন দুটি কার্যতালিকা থেকে ডিলিট (মুছে দেওয়া) করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুটি মামলায় আগাম চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন রিয়াজ। আবেদন দুটি আদালতের আজকের কার্যতালিকায় ২০ ও ২১ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের দুটি আগাম জামিন আবেদন ছিল। আদালত জামিন দেননি, আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে ‘ডিলিট’ করে দিয়েছেন।

রিয়াজ আদালতে হাজির ছিলেন বলে জানান রাষ্ট্রের এই আইন কর্মকর্তা।