শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন৷ আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷’ বিস্তারিত পড়ুন...
প্রায় আড়াই দশক ধরে কুমিল্লা শহরের সব ময়লা–আবর্জনা ফেলা হচ্ছে ঝাঁকুনিপাড়া-দৌলতপুর এলাকায়। সেখান থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ। সেই ভাগাড়ের আশপাশেই হঠাৎ ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের হিড়িক পড়েছে। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস তার সর্বশেষ যাত্রা শেষ করেছে। এবারের গন্তব্য ছিল সমুদ্রের তলদেশ। প্রায় ১ হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ। গত বুধবার এটিকে ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের খোল ফাঁপা করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশেই থাকে। বিস্তারিত পড়ুন...
মরিসিও পচেত্তিনো তখন বেকার। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দুই বড় ক্লাবের কোচ হওয়ার স্বপ্ন কি তবে শেষ হয়ে গেছে? রেডিও মার্কার সঙ্গে সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘ফুটবল হলো টাইমিং। অনেক সময় সবকিছু মিলে যাওয়ার অপেক্ষা করতে হয়। আমি বিশ্বাস করি না, জীবনে ট্রেন একবারই আসে। কখনো কখনো ধৈর্য ধরতে হয়। অপেক্ষা করতে জানতে হয়। ট্রেন আসে, দেরিতে হলেও আসে।’ বিস্তারিত পড়ুন...
স্বামী বিচ্ছেদ চান। কারণ, তিনি অন্য এক নারীর প্রেমে পড়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো ভেঙে পড়তেন, কেউবা স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করতেন। কিন্তু এই গল্পের নারীটি অন্য রকম। তিনি পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের। স্বামীর বিচ্ছেদের প্রস্তাবে কান্নায় ভেঙে না পড়ে তিনি বরং একটি শর্ত জুড়ে দেন, বিচ্ছেদ হলে পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরিকে বিয়ে করার অনুমতি দিতে হবে। বিস্তারিত পড়ুন...